Up next
বৈধ দোকানে সিটি কর্পোরেশনের আ’গু’ন; ক্ষতি অর্ধকোটি | Time News Live
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৯ পিএম
🔴Live: মিরপুরে উচ্ছেদ অভিযানে সৃষ্ট পরিস্থিতি পরিদর্শনে জামায়াত আমীর | Time News Live
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৮ পিএম
আমরা নির্বাচিত হলে আপনাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত থাকবে: দেলাওয়ার হোসেন | Time News Live
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম
রাড্ডাস্থ স্বাস্থ্যকেন্দ্রে হামলায় বর্তমান সরকারের গডফাদাররা জড়িত: জামায়াত আমির | Time News Live
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম
🔴Live: শ্রমিক পরিবারের কৃতী সন্তানদের অদম্য মেধাবী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ এএম
শ্রমিক বিক্ষোভে সাভার-আশুলিয়ার ১৭৭ পোশাক কারখানায় ছুটি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের মুখে সাভার ও আশুলিয়ার অন্তত ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার (১ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কয়েকটি স্থানে সড়কে অবস্থান নেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনিয়ম, জালিয়াতি ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, জালিয়াতি, বাড়িঘরে হামলা-ভাঙচুর এবং জামায়াতে ইসলামীর প্রার্থীর পোলিং এজেন্ট ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী।
৪ নভেম্বর থেকে গ্যাসের সরবরাহ কমবে সারা দেশে
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে তিন দিন জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কম থাকবে। এ সময়ে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। ফলে সারা দেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে।
শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী
রাজধানীতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও অসন্তোষের মধ্যে পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। একই পরিস্থিতির কারণে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সংযুক্ত আরব আমিরাত সফরও বাতিল করা হয়েছে।
অক্টোবরে প্রবাসী আয় ৩৫ হাজার কোটি টাকা ছাড়াল
সদ্যবিদায়ী অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা। তবে টানা পাঁচ মাস ধরে প্রবাসী আয়ের পরিমাণ তিন বিলিয়ন ডলারের নিচে রয়েছে।
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৭ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জন।











