সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

এর আগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় তার জামিন বহাল রাখেন চেম্বার আদালত। পরে বনানী থানার হত্যাচেষ্টা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। সেই মামলাতেই আজ হাইকোর্ট থেকে জামিন পেলেন তিনি।

এর আগে বিভিন্ন সময়ে মোট আটটি মামলায় জামিন পেয়েছেন সাবেক এই প্রধান বিচারপতি।

গত ৩০ জুন যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় খায়রুল হককে জামিন দেন হাইকোর্টের একই বেঞ্চ। ওই আদেশ স্থগিত চেয়ে পরে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এরও আগে গত ২৩ মে পৃথক সাতটি মামলায় জামিন পাওয়ার পর তাকে নতুন করে যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দিয়েছিলেন।

বনানী থানার মামলায় আজকের জামিনের পর খায়রুল হকের কারামুক্তিতে আর কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা বাধা হয়ে না থাকলে তিনি মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

এস