একই সঙ্গে আগামী ৯০ দিনের মধ্যে প্রতিষ্ঠানটির গভর্নিং বডি গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূস আলী আকন্দ রিট আবেদনটি করেন।

রিটের বিষয়ে আইনজীবী ইউনূস আলী আকন্দ বলেন, আইন অনুযায়ী কোনো এডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হলে পুনরায় এডহক কমিটি করা যেতে পারে। তবে তা দুইবারের বেশি নয়। ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বাধীন বর্তমান কমিটি টানা তৃতীয়বারের মতো দায়িত্বে থাকায় এটি আইনের লঙ্ঘন বলে দাবি করেন তিনি।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব বলেন, আদালত রুল জারির পাশাপাশি আগামী ৯০ দিনের মধ্যে গভর্নিং বডি গঠনের লক্ষ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

এমএম