মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রটি জারি করা হয়।
পরিপত্রে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে এতদিন প্রচলিত ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ এখন থেকে সরকারি লিখিত কাজে ব্যবহার করা যাবে না।
সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং অধীন দপ্তরগুলোতে চিঠিপত্র আদান-প্রদান, সারসংক্ষেপ উপস্থাপন ও অন্যান্য দাপ্তরিক নথিতে এ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার কথা জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে।
পরিপত্রের অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, প্রধান তথ্য কর্মকর্তা, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনাটি বাস্তবায়ন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
এস