স্বাস্থ্য অধিদফতরের বুধবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯০২ শিশু।
একই সময়ে সারাদেশে নতুন করে ১ হাজার ১৮৮ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাব যুক্ত হওয়ার পর মৃতের সংখ্যা এক হাজারের সীমা অতিক্রম করেছে।
হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। বিশেষ করে শিশুদের মধ্যে এর সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এ অবস্থায় উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
এস