২০১৯ সালের ৭ মে স্কুলছাত্রী রিমা হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন—জাজিরার নাওডোবা গফুর মোল্যার কান্দি গ্রামের সিদ্দিক মোড়লের ছেলে চুন্নু মোড়ল, তার স্ত্রী স্বপ্না বেগম, হামেদ মোড়লের ছেলে নুরু মোড়ল এবং জমির চকিদারের ছেলে সেলিম চকিদার।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের আহমেদ চোকদার কান্দির ইলিয়াছ চোকদারের মেয়ে ও স্থানীয় নাওডোবা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী রিমা আক্তার পাশের বাড়িতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের দুই দিন পর পার্শ্ববর্তী হাওলাদার কান্দির একটি পরিত্যক্ত ভিটায় রিমার ক্ষতবিক্ষত, পচা মরদেহ পাওয়া যায়। মরদেহের বুকের মাঝে ধারালো অস্ত্রের আঘাত ও গলায় ফাঁসের চিহ্নসহ পেটের নাড়িভুঁড়ি বের হওয়ার কথা মামলায় উল্লেখ করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ইলিয়াছ চোকদার বাদী হয়ে জাজিরা থানায় হত্যা মামলা দায়ের করেন।
এস