বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাদরাসা শিক্ষার্থী হলো— বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩ ), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮) অন্য একজনের পরিচয় এখনও জানা যায়নি।
নিহতরা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিল।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদরাসার বিরতির পর এক সঙ্গে ৬ শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। ৬ জনের মধ্যে দুইজন পাড়ে এসে স্থানীয়দের জানালে একে একে চার জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এরমধ্যে তিন জনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একমাত্র মেয়ে তাবিয়াকে হারিয়ে পাগলপ্রায় বাবা শামীম। হাসপাতালের এক কোনে বসে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, সকালে খাবারের পর কাজের উদ্দেশ্যে তিতাস ট্রেন ধরতে বাড়ি থেকে বের হয়ে রায়পুরা বাজারে আসি। তখনই বাড়ি থেকে ফোন আসে মেয়ে পানিতে ডুবে মারা গেছে। পরে আমি দ্রুত হাসপাতাল চলে আসি।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান জানান, দুপুর ১টায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের কারোরই শ্বাস, হার্টবিট পাওয়া যাচ্ছিল না।
এস