বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকার বিএসসি পাড়ায় এনামুলের বাড়িতে অভিযান চালিয়ে এসব মোবাইল জব্দ করা হয়। আটক এনামুল ওই এলাকার ময়েন আলীর ছেলে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এনামুলের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় হাঁস-মুরগির খোঁয়াড়ে লুকিয়ে রাখা ৫৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভোসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল রয়েছে।
জব্দ করা মোবাইল ফোনগুলোর আনুমানিক অবৈধ সিজার মূল্য ১৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার এসআই সাইফুল ইসলাম, আল-আমিন ও আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এবং কুড়িগ্রাম-২২ বিজিবির ধলডাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবাদার মতিউর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল অংশ নেয়।
পুলিশ ও বিজিবি জানায়, তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় দীর্ঘদিন ধরে ভারতীয় চোরাই মোবাইলের অবৈধ কেনাবেচা চলে আসছিল। রংপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মোবাইল ব্যবসায়ীরা সেখানে এসে এসব ফোন কিনে নিয়ে যেতেন।
সীমান্তবর্তী ভারতের বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন একটি ভারতীয়-বাংলাদেশি চোরাচালান চক্রের মাধ্যমে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব অবৈধ ও নিবন্ধনবিহীন আইএমইআইযুক্ত মোবাইল দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছিল।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আসাদমোড় দীর্ঘদিন ধরে মোবাইল চোরাকারবারিদের আখড়ায় পরিণত হয়েছিল। বিজিবির সহায়তায় যৌথ অভিযান চালিয়ে বিপুলসংখ্যক চোরাই মোবাইল জব্দ করা হয়েছে।
এস