বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোহরা লায়লা টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাকিব চররাঙ্গামাটিয়া এলাকার সালে আহমেদ চৌধুরী বাড়ির বাসিন্দা।
স্থানীয়দের ভাষ্য, মোবাইল ফোন নিয়ে কয়েকজনের মধ্যে বিরোধের একপর্যায়ে সাকিবকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আশিক জানান, চান্দগাঁও থানা থেকে ছুরিকাহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়েছিল। পরে তিনি মারা যান।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এস