বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলাট বানেশ্বর বাজার এলাকায় ইয়ামাহা মোটরসাইকেল শো-রুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন উপজেলার নকুলবাড়িয়া গ্রামের ধোপাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক প্রামাণিক ও হাচেন প্রামাণিক। তারা মৃত রিয়াজ প্রামাণিকের ছেলে।
আহতরা হলেন হাতেমের ছেলে লালন এবং মৃত জালালের ছেলে লাল্টু। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশায় থাকা চার যাত্রী নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। অপরদিকে ক্যারেট বহনকারী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বানেশ্বর ইয়ামাহা শোরুমের সামনে পৌঁছালে ট্রাক ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং অপর দুইজন গুরুতর আহত হন।
পবা হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান জানান, ঘটনাস্থলে একজন নিহত হন। আরও তিনজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে হাচেন মারা যায়। ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়েছে। তবে ট্রাকটি আটক করা হয়েছে।
এস