বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে পাবনা জেনারেল হাসপাতাল ও পাবনা মেডিকেল কলেজের চিকিৎসকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল ইসলাম, ড্যাব পাবনার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমানসহ অন্যরা।
বক্তারা বলেন, চিকিৎসকরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে রোগীদের সেবা দেন। চিকিৎসাসেবা নিয়ে কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা আইনি প্রক্রিয়ার আশ্রয় নেওয়া যেতে পারে। কিন্তু চিকিৎসকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়; এটি সন্ত্রাসী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ।
তারা চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সব হাসপাতাল ও চিকিৎসাসেবা কেন্দ্রের নিরাপত্তা জোরদার এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এস