বুধবার (১৯ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর টংগিবাড়ী থানার পুলিশ পাঁচগাঁও ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে অভিযান চালায়। এ সময় বাদীর বসতবাড়ি থেকে সেন্টু বেপারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুস সামাদ বেপারীর ছেলে।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহাম্মেদ জানান, মা-বাবাকে ভরণপোষণ না দেওয়া এবং মাকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগে সেন্টু বেপারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার পর তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এস