বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। পরে কঠোর পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে ঢাকার কলাবাগানের উদ্দেশে রওনা হন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্ত থাকবেন দীপু মনি। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার সঙ্গে থাকবেন।

এর আগে বুধবার দুপুরে কারাগারে মায়ের সঙ্গে দেখা করেন দীপু মনির মেয়ে তানি দিপাবলি। পরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের কাছে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন তিনি। তবে আবেদন বিবেচনা করে ১২ ঘণ্টার জন্য মুক্তির অনুমতি দেওয়া হয়।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল জানান, কারাগার থেকে বের হয়ে তিনি রাজধানীর কলাবাগানে যাবেন। সেখানে তার স্বামীর মরদেহ রাখা হয়েছে। পরে গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তৌফিক নেওয়াজকে দাফন করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ১৬ দিন পর, ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।

এনএইচ