স্থানীয়রা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের বিলে খেলতে যায় তাওহিদ। খেলাধুলার একপর্যায়ে সে পানিতে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বিলের পানিতে তাওহিদের জুতা ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পানিতে নেমে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার জানায়, প্রায় এক বছর আগে মাত্র এক মাসের ব্যবধানে তাওহিদের বাবা আমিনুর মিয়া ও চাচা নজরুল ইসলাম প্রবাসে মারা যান। তাদের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই পরিবারের ছোট্ট সদস্য তাওহিদের এমন মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা নাজমুন নাহার ইতি বলেন, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। হাসপাতালে আনার কয়েক ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এস