গ্রেফতার ব্যক্তিরা হলেন—ইলিয়াস সিকদার, জাফর, রবিউল, মিন্টু রাহী ও সাগর বারী। শুক্রবার ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির প্রধান শফিকুল ইসলাম। তিনি জানান, উত্তরায় তেল পাম্পের টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, নগদ টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত রোববার (৯ আগস্ট) সকালে ব্যাংকে টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় উত্তরায় ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই হয়। তিনটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত টাকা বহনকারী গাড়ির গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। পরে টাকার ব্যাগ নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট ঘটনার তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
এস