বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৬ জন, লালবাগে ৪৯ জন, ওয়ারীতে ৬৫ জন, মতিঝিলে ৮৫ জন, তেজগাঁওয়ে ৫৩ জন, মিরপুরে ১০১ জন, গুলশানে ৩৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, গোয়েন্দা বিভাগে ১৭ জন এবং সিটিটিসির অভিযানে ৭ জন রয়েছেন।

অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেনসিডিল এবং ১০০ গ্রাম ও তিন পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া পাঁচ কেজি ওজনের পিতলের জালি, ছয়টি মোবাইল ফোন, তিনটি চাপাতি, একটি হাতুড়ি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এস