রোববার (৩০ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রথম সচিব ওয়াকিল আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মকর্তাদের দেশের বিভিন্ন কর অঞ্চল, কর আপিল অঞ্চল, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, কর পরিদর্শন পরিদপ্তর, উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট এবং এনবিআরের অন্যান্য দপ্তরে বদলি করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে দীপক কুমার চক্রবর্তীকে চট্টগ্রাম কর আপিল অঞ্চলের আপিলাত রেঞ্জ-১ থেকে চট্টগ্রাম কর আপিল অঞ্চল-০২-এর আপিলাত রেঞ্জ-১-এ, মোহাম্মদ আব্দুল্লাহকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদ থেকে ঢাকা কর অঞ্চল-১১-এর পরিদর্শী রেঞ্জ-১-এ এবং মোহাম্মদ শাহাদাত হোসেনকে ঢাকা কর অঞ্চল-২২-এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর অঞ্চল-০৪-এর পরিদর্শী রেঞ্জ-১-এ বদলি করা হয়েছে।
এ ছাড়া মোহাম্মদ মঈনুল হাসান, ইভানা আফরোজ সাঈদ, মুরাদ আহমেদ, মো. শহিদুল ইসলাম, মাসুদুল করিম ভূঁইয়া, হাছিনা আক্তার, রিগ্যান চন্দ্র দে, ফারজানা নাজনীন, সুলতানা হাবীব, কামরুল হাসান, শেখ মো. কামরুজ্জামান ও আরিফুল হকসহ আরও কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তানিয়া সুলতানা, মো. মারুফ উল আবেদীন, মো. তানভীর মোর্শেদ, তাছলিমা ইসলাম, মুহা. রাশেদুল হাসান ও মো. সাইফুর রহমান রাসেলসহ কয়েকজন কর্মকর্তাকেও বিভিন্ন কর অঞ্চল ও এনবিআরের সংশ্লিষ্ট ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া মুসতবা ইশতিয়াক আহমদ, দীপক কুমার পাল, তরঙ্গ কুমার মন্ডল, ফারহানা শেখ, অমিত কুমার দাস, মো. ফারজানুল ইসলাম, সোনালী বিশ্বাস, প্রণব সরকার, মো. আবুল কালাম আজাদ, মোহাম্মদ দাউদ হোসেন, মো. এনামুল কবির, বাপন চন্দ্র দাস, মহিদুল ইসলাম, মো. শফিউল ইসলাম ও এস এম গালিব ফারুককেও বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন কর্মস্থলে আগে থেকে কোনো কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে থাকলে তা বাতিল বলে গণ্য হবে। বদলি হওয়া কর্মকর্তাদের বর্তমান দায়িত্ব বুঝিয়ে দিয়ে দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এস