দেশটির সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষার গুরুত্ব তুলে ধরে এক বিবৃতিতে তিনি বলেন, ইরাকের আকাশসীমা ও সার্বভৌমত্ব দেশের জাতীয় মর্যাদার প্রতীক। কোনো পক্ষকে ইরাকের আকাশসীমা লঙ্ঘন কিংবা দেশের নিরাপত্তা বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না।
আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে ইরাকি প্রধানমন্ত্রী বলেন, ইরাক নিজ দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তার ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে কোনো প্রতিবেশী রাষ্ট্রের ওপর হামলা চালানোর অনুমতিও দেবে না।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে ইরাক গঠনমূলক ভূমিকা পালন করছে। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ইরাকি সশস্ত্র বাহিনী শক্তিশালী ও অটল অবস্থানে রয়েছে।
সূত্র: পার্সটুডে
এস