পাকিস্তানের স্বাধীনতার ৭৯তম বার্ষিকী উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে পাঠানো এক অভিনন্দন বার্তায় এসব কথা বলেন পেজেশকিয়ান।
ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের স্বাধীনতা বার্ষিকীকে দেশটির জনগণের অর্জন স্মরণ এবং ইরান-পাকিস্তানের দীর্ঘস্থায়ী ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার নতুন সুযোগ হিসেবে উল্লেখ করেছেন ইরানের প্রেসিডেন্ট।
পেজেশকিয়ান বলেন, ইরান ও পাকিস্তানের মধ্যে গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক, সভ্যতাগত ও জনগণের পারস্পরিক সম্পর্ক রয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে এসব সম্পর্ক গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করতে পারে।
তিনি বলেন, দুই দেশের অভিন্ন স্বার্থ ও ভাগ্য আগের যেকোনো সময়ের তুলনায় এখন আরও বেশি পরস্পরনির্ভরশীল। এ কারণে তেহরান ও ইসলামাবাদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা আরও বেড়েছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে তার দেশ দৃঢ়প্রতিজ্ঞ। পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে দুই দেশের বিদ্যমান সক্ষমতাকে কাজে লাগিয়ে সম্পর্ক উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ নিতে প্রস্তুত তেহরান।
একই সঙ্গে দুই দেশের অভিন্ন স্বার্থ সুরক্ষায় সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
সূত্র: প্রেস টিভি
এস