শুক্রবার এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

বেলুচিস্তানের বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় আসিম মুনির বলেন, ‘ফিতনা আল-খারিজি’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’সহ বিদেশি মদদপুষ্ট প্রক্সি গোষ্ঠীগুলো বেলুচিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি, উন্নয়ন বাধাগ্রস্ত এবং রাষ্ট্র ও জনগণের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে।

তিনি বলেন, জাতির সম্মিলিত দৃঢ়তা এবং রাষ্ট্রের অবিচল, কঠোর ও সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এসব ‘অশুভ পরিকল্পনা’ নস্যাৎ করা হবে।

পাক সেনাপ্রধান আরও বলেন, শত্রুপক্ষের অপপ্রচার ও মিথ্যা বয়ানকে সমন্বিতভাবে এবং কোনো ধরনের দ্বিধা ছাড়াই মোকাবিলা করতে হবে।

পাকিস্তানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল-খারিজি’ শব্দ দুটি মূলত বেলুচিস্তানভিত্তিক বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে বোঝাতে ব্যবহার করা হয়। পাকিস্তানের অভিযোগ, এসব গোষ্ঠী ভারতের মদদে দেশটির নিরাপত্তা ও অখণ্ডতা ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

এই পরিভাষার মাধ্যমে বেলুচিস্তানের চলমান সহিংসতাকে বহিঃশক্তির মদদপুষ্ট ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন করে পাকিস্তান কর্তৃপক্ষ।

সূত্র: জিও নিউজ

এস