ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান অস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে। নতুন করে সংঘাত শুরু হলে দেশটির অস্ত্রভাণ্ডারে বড় ধরনের পরিবর্তন দেখা যাবে।

মোহেব্বি বলেন, আইআরজিসির ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ওয়ারহেডগুলোর ধ্বংসক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে। আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্ত্রশস্ত্র বিভিন্ন দিক থেকে আগের চেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে।

তিনি জানান, নতুন অস্ত্রের পরিবর্তনের মধ্যে আরও বেশি নির্ভুলতা, ক্ষেপণাস্ত্রের পাল্লা বৃদ্ধি এবং পরবর্তী প্রজন্মের ওয়ারহেড অন্তর্ভুক্ত রয়েছে।

এস