অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের সেপ্টেম্বর ফিউচার ২ সেন্ট কমে ৮৫.৮১ ডলারে নেমেছে। তবে অক্টোবরের বেশি সক্রিয় ডব্লিউটিআই ফিউচার ১৪ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪.৫৩ ডলারে উঠেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে। দিন শেষে উভয় বেঞ্চমার্কই গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ দামে পৌঁছায়।

এদিকে তেলের বাজারে বিনিয়োগকারীদের নজর এখন মূলত যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের গতিপ্রকৃতি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার দিকে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালিতে কোনো ধরনের বড় ধরনের বিঘ্ন তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব পড়তে পারে তেলের দামেও।

ফলে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরবর্তী পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে যেকোনো নতুন তথ্যের দিকে সতর্ক নজর রাখছেন বিনিয়োগকারীরা।

এনএইচ