ফক্স নিউজ রেডিওর ব্রায়ান কিলমিডের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন ট্রাম্প বলেন, ‘আমি বলছি, এটি করার উপায় আমার পরিকল্পনা। আমি মনে করি, এটাই সত্যিকার অর্থে কাজ করবে। তবে আমি এটি বলপ্রয়োগ করছি না। আমি কেবল বসে থাকব এবং এটি সুপারিশ করব’।

জর্ডান-মিশরের আপত্তিতে বিস্মিত ট্রাম্প

গাজা বিষয়ে তার প্রস্তাবের বিরোধিতা করায় জর্ডান ও মিশরের অবস্থান নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ট্রাম্প।

‘আমরা প্রতিবছর জর্ডান ও মিশরকে কয়েক বিলিয়ন ডলার দিই, এবং আমি একটু বিস্মিত হয়েছি যে তারা এ কথা বলেছে,’ বলেন তিনি।

গাজার জনগণ অন্য কোথাও যেতে চাইবে দাবি ট্রাম্পের

ট্রাম্প দাবি করেছেন, গাজার জনগণ যদি উপত্যকায় থাকা ও ‘একটি সুন্দর কমিউনিটিতে’ থাকার মধ্যে বেছে নেওয়ার সুযোগ পায়, তবে তারা অন্যত্র যেতে চাইবে।

গাজাকে ‘দারুণ একটি স্থান’ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, ‘আমি জানি না কেন ইসরাইল এটি কখনও ছেড়ে দিয়েছিল। কেন তারা এটি ছেড়ে দিল?’

‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ বানানোর স্বপ্ন

ট্রাম্প বারবার যুক্তরাষ্ট্রের ‘গাজা দখল’ ও তার জনগণকে অন্যত্র পুনর্বাসনের পক্ষে কথা বলে আসছেন। তিনি চান, গাজাকে পুনর্নির্মাণ করে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ বানানো হোক।

তবে তার এই পরিকল্পনা আরব বিশ্ব ও অন্যান্য দেশের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে, যারা এটিকে জাতিগত নির্মূলকরণের শামিল বলে অভিহিত করেছে।

এইচআর