শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার, তিন বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

উপদেষ্টাদের মধ্যে ছিলেন— অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

এফএইচ