অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে সচিব ফাহিমুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা সিনচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক মি. ইতো তেরুয়াকি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ে মহাপরিচালক মো. আফজাল হোসেন।

ইব্রাহিমাবাদ স্টেশনে আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে ট্রেনে করে সিরাজগঞ্জের সায়দাবাদ রেলস্টেশনে যাবেন তারা। সেখান থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে যমুনা রেলসেতু কর্তৃপক্ষের।

এফএইচ