বুধবার (১ জুলাই) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, মে মাস পর্যন্ত আঞ্চলিক কার্যালয়গুলোতে মোট ৮ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৯৯৮ জনের স্মার্টকার্ড পাঠানো হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জনের কার্ড। বিতরণের অপেক্ষায় আছে আরও ১ কোটি ৩৯ লাখ ২ হাজার ৪৫৭ জনের কার্ড। বিতরণের শতকরা হার ৮৪ দশমিক ৪ শতাংশ।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা, নারায়নগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, পঞ্চগড়, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সকল উপজেলার স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। অন্যদিকে ৪০৪ নির্বাচনি থানা/উপজেলার মধ্যে ১১৫টিতে এখনো কার্ড বিতরণ শুরু হয়নি।

বর্তমানে ইসি সার্ভারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের তথ্য রয়েছে। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। আর হিজড়া ১ হাজার ২৪৩ জন। এখনো সাড়ে পাঁচ কোটির মতো ভোটার স্মার্টকার্ডের আওতার বাইরে রয়েছে।

এস