বুধবার (১ জুলাই) দুপুরে নগরীর ফায়ার সার্ভিস মোড়স্থ এসএ পরিবহন থেকে ইয়াবার এ বড় চালানটি উদ্ধার হয়।
রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে রংপুর ও বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ছদ্মবেশে এসএ পরিবহনে অবস্থান করে। একপর্যায়ে মাদককারবারি মনসুর মণ্ডল কক্সবাজার থেকে চায়ের প্যাকেটে করে কুরিয়ার সার্ভিসে আসা ইয়াবা নিতে এলে তাকে হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় চায়ের প্যাকেটে ভেতর থেকে নেশাজাতীয় ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকারও বেশি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক জিল্লুর রহমান বলেন, কক্সবাজারে মনসুরের একটি চায়ের দোকান রয়েছে। সে চায়ের ব্যবসার আড়ালে কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান এনে রংপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করতো। গোপন তথ্যের ভিত্তিতে আমরা তাকে ১২ হাজার ইয়াবাসহ হাতেনাতে আটক করেছি। সে কার মাধ্যমে ইয়াবা সরবরাহ থেকে শুরু করে কোথায় বিক্রি করত এবং এ চক্রের সাথে কারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান চলবে।
এস