বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধনের পর বিভিন্ন স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দেশে ক্ষুদ্র উদ্যোক্তারা ফল প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন কার্যক্রমে যুক্ত হচ্ছেন, যা কৃষিভিত্তিক শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইতোমধ্যে আম, আনারস ও কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে। চলতি বছর কাঁঠাল রপ্তানির পরিমাণ আরো বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে চীনের সঙ্গে একটি চুক্তির দিকেও এগোচ্ছে বাংলাদেশ।

আগামী দিনে ফল রপ্তানির বাজারে বাংলাদেশ আরো শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন কৃষিমন্ত্রী।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষি খাতে বরাদ্দ কমানো হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কৃষি খাতের বরাদ্দ কমেনি, বরং আগের বছরের তুলনায় ১০ শতাংশের বেশি বেড়েছে। এর পাশাপাশি প্রণোদনা ও উন্নয়ন বাজেটও রয়েছে।

মন্ত্রী বলেন, যারা কৃষি খাতে বরাদ্দ কমেছে বলে দাবি করছেন, তারা হয়তো সঠিক হিসাব বিবেচনা করেননি।

এস