স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৫৭৩ জনের।

এদিকে একই সময়ে সারাদেশে মোট ৯০ হাজার ৪৩ জনের মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার আওতায় আনা গেলে রোগটির বিস্তার ও মৃত্যুহার কমানো সম্ভব।

এস