বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৈঠক শেষে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত বছরের তুলনায় বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতির আরও উন্নতি করতে কিছুটা সময় লাগবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকর ও স্থিতিশীল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করার কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।
এস