২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপনে কেন্দ্রীয়ভাবে ঢাকাতে নির্বাচন কমিশন সচিবালয়ে এবং মাঠপর্যায়ে থানা/উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলোতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এদিন সকাল ৯টায় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবস ২০২৫ এর কর্মসূচি উদ্বোধন করবেন। এ সময় অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন। এরপর নির্বাচন ভবনের সামনে থেকে সকাল সোয়া ৯টায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে।

বেলা ১১টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ভোটার দিবস নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে জাতীয় দৈনিকে ‘বিশেষ প্রকাশনা’ প্রকাশ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ভোটার দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিশেষ টক শো প্রচার করবে।

মাঠপর্যায়ে জেলা, উপজেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলোতেও রং র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এইচআর