অর্থবছরের এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে সংসদীয় কার্য-উপদেষ্টা কমিটির সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়।

বাজেট প্রস্তাবনা অনুযায়ী, নির্বাচন কমিশনের বরাদ্দ গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে ইসির জন্য বরাদ্দের পরিমাণ ছিল ৪ হাজার ৩৪৬ কোটি টাকা এবং ২০২৪-২৫ অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল ২ হাজার ৯৫৬ কোটি টাকা। স্থানীয় সরকারসহ ইসির অন্যান্য ব্যয় নির্বাহের জন্য ৪,৪০১ কোটি এবার বরাদ্দ রাখা হয়েছে। গত অর্থ-বছরের বাজেট থেকে ২৪৫ কোটি কম হওয়ার কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয় চলতি বছরের ১২ ফেব্রুয়ারি।

স্থানীয় সরকার ও ইসির তথ্যমতে, আগামীতে স্থানীয় সরকারের সব সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় প্রশাসক ও প্রশাসনের কর্মকর্তা দিয়ে পরিচালিত হচ্ছে। নতুন অর্থবছরে বরাদ্দ হওয়া এই টাকা দিয়ে এসব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে।