বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষের যে কষ্ট হচ্ছে, সে বিষয়ে সরকার সমব্যথী। চলতি মাসের মধ্যেই বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে এর ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।
ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণ ও আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, এ প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হবে। ইউনিটটি চালু হলে দেশে আরও বেশি অপরিশোধিত জ্বালানি তেল শোধন করা সম্ভব হবে।
তিনি বলেন, দ্বিতীয় ইউনিট চালু হলে বছরে প্রায় ৪৫ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করা যাবে, যা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্র চালু হলে শিল্পপ্রতিষ্ঠান ও বাসাবাড়ির বিদ্যুৎ সমস্যাও কমে আসবে।
রুফটপ সোলারের ব্যবহার বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হলে সরকার তা ভালো দামে কিনে নেবে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
এ ছাড়া কাতারের সঙ্গে জ্বালানি সরবরাহসংক্রান্ত চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলেই সেখান থেকে জ্বালানি সরবরাহও স্বাভাবিক হবে।
এস