সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান গণমাধ্যমকে জানান, সকালে ধানমন্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল গেছে। ক্রাইম সিন অপরাধের আলামত সংগ্রহের দক্ষ একটি দল। তারা সেখানে অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করছে। এর বাইরে এ বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না।
এর আগে রোববার আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে কি না এমন সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। পরে সেখানে কিছুই পায়নি ফায়ার সার্ভিস। নানান আলোচনার প্রেক্ষাপটে ধানমন্ডি ৩২ নম্বরের ওই বাড়ির বেজমেন্টে থাকা পানি সরানোর উদ্যোগ নেয়া হয়।
প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
এমএম