আরিফুল ইসলাম আদীব বলেন, প্রথমত প্রতিটি শহীদ পরিবারকে নূনতম ১ কোটি টাকা প্রদান করে আর্থিক সংস্থাপন-ব্যবস্থা করে দেওয়া। দ্বিতীয়ত শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনের সংগঠকদের নিরাপত্তা নিশ্চিত করা। তৃতীয়ত সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আন্দোলনের হটস্পটসমূহের আশপাশের চিকিৎসকদের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ডিটেইলস ডকুমেন্টেশনের উদ্যোগ নিতে হবে।

ঢাকা মহানগর উত্তর এনসিপির সাংগঠনিক সম্পাদক নূর খানের সন্চালকনায় দোয়া অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ ও মাহিন সরকার, জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি প্রমুখ বক্তব্য রাখেন। ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান মোনাজাত পরিচালনা করেন।

এমএম