শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় টার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আলজেরিয়া থেকে দেশে ফেরত আসেন তারা।

দীর্ঘ দুঃস্বপ্নের অবসান ঘটিয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহায়তায় নিজের দেশে ফিরেছেন মুন্সিগঞ্জের মোস্তাকিন সরকার, শেরপুরের মোজাম্মেল হক ও মাদারীপুরের জিহাদ ফকির, রোমান হাওলাদার এবং ইয়াসিন হাওলাদার।

দীর্ঘ আইনি লড়াই শেষে, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও আলজেরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দেশে ফিরেছেন তারা।

এর আগে, একই ধরনের অপরাধের শিকার আরও আট বাংলাদেশি ২০২৪ সালের অক্টোবর মাসে ব্র্যাক ও টিআইপি হিরো নেটওয়ার্কের সহায়তায় বাংলাদেশে ফিরেছিলেন।

এনএইচ