এ ছাড়া আরও ১০ জনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষর করা পৃথক চিঠিতে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়। বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—পঞ্চগড় সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মচারী কামনা রানি সরকার, কাঠালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এ ছাত্তার, রমনা থানা নির্বাচন কার্যালয়ের মো. আশিকুর রহমান এবং তালতলী উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মচারী মো. জাকির হোসেন সোহেল।
ইসি সূত্র জানায়, চারজনের বিরুদ্ধে এনআইডি সার্ভার থেকে অনুমোদিত এখতিয়ারের বাইরে নাগরিকদের তথ্য সংগ্রহের অভিযোগ রয়েছে।
একই ধরনের অনিয়মের অভিযোগে আরও ৩৪ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ জনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
এনএইচ