৩ আগস্ট ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, ‘মানুষ মুখ খুললেই টুঁটি চেপে ধরার এই প্রবণতা থেকে সরে আসুন। আপনারা জমিদার না। জনগণের সেবক। সেভাবেই আচরণ করুন। আমার পরিচিতদের মধ্যে অনেকে অভিযোগ করছেন বিল আগের চেয়ে কয়েক গুণ বেশী এসেছে। এরা রাজনীতি করে না। এদের বিশেষ এজেন্ডা নেই। আমাদের বাসাবো, মাদারটেক, নন্দীপাড়ার কমিউনিটি গ্রুপে বহু মানুষ একই অভিযোগ করছেন। মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। আর আপনারা আসছেন হুমকি নিয়ে।’

তিনি লেখেন, ‘ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহার করুন। গণশুনানি করুন। গ্রাহকের মুখোমুখি বসুন। বিল কেন বেশী আসছে সেই জবাব দিন। হুমকি তারাই দেয়, যাদের জবাব নেই।’

এর আগে সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। তবে কোনো গ্রাহকের অতিরিক্ত বিল সংক্রান্ত অভিযোগ থাকলে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তা যাচাই করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

122-20260804110150

এতে আরও বলা হয়, কোনো প্রমাণ ছাড়া শুধু বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত মিথ্যা তথ্য প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে গ্রাহকদের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রয়োজনীয় অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

এনএইচ