সোমবার (৩ আগস্ট) এক আলোচনা সভায় তাকে চোখে ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দিতে দেখা যায়।
জানা গেছে, বক্তব্য দেওয়ার জন্য তার নাম ঘোষণা হওয়ার পর তিনি কিছু সময়ের জন্য মঞ্চের আড়ালে যান। প্রায় এক মিনিট পর ফিরে এসে চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বক্তব্য দেন।
এনসিপির দাবি, হবিগঞ্জে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরী গুরুতর আহত হন এবং একটি চোখের দৃষ্টিশক্তি হারান। সেই ঘটনার প্রতিবাদ ও সংহতি জানাতেই নাসীরুদ্দীন পাটওয়ারী চোখে ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দেন।
উল্লেখ্য, হবিগঞ্জে এনসিপির একটি কর্মসূচিতে হামলার ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরী একটি চোখে গুরুতর আঘাত পান। পরে তিনি ওই চোখের দৃষ্টিশক্তি হারান বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এস