তিনি বলেন, যে কথাগুলো বলে বর্তমান ক্ষমতাসীন সরকার ক্ষমতায় আসীন হয়েছিল, তারা নিজের সঙ্গেই নিজেরা আবার প্রতারণা করছে। আমরা চাই যে, এই সরকার যে রক্তের ওপরে দাঁড়িয়ে এসেছে, যে ত্যাগের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে, তারা সেই ত্যাগের মূল্যায়ন করবে। অন্যথায় এই তরুণ সমাজ তাদের বিরুদ্ধে আবার দাঁড়িয়ে যাবে।

সোমবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির আয়োজিত জুলাই ম্যারাথনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে ধারণ করে ‘জুলাই মোদের ধমনীতে টগবগ করবে আমৃত্যু’ এই অঙ্গীকার এবং ‘রান এগেনেইস্ট ফ্যাসিজম’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিবিরের জাবি শাখার উদ্যোগে ‘জুলাই আপরাইজিং রান ২০২৬’ শীর্ষক এই মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং জাবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন জাবি শিক্ষক, কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নেতা, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতা এবং বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা।

শিবির সভাপতি আরো বলেন, আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই। বাংলাদেশের প্রতিটা অর্গানসকে আগামী নতুন বাংলাদেশের জন্য কাজে লাগাতে চাই। উন্নত একটি বিশ্বে আমরা নিজেদেরকে যেন সেভাবে দেখতে পাই সে আশা রাখছি।

সভাপতির বক্তব্যে জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, জুলাই আমাদেরকে অনেক কিছু দিয়েছে, শত শত শহীদ এবং আমাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই জুলাই পেয়েছি। সেই জুলাই এবং আগস্ট মাসকে স্মরণীয় করে রাখতে এবং যুগে যুগে যারা ফ্যাসিস্ট হতে চায় তাদেরকে একটা বার্তা দেয়ার জন্যই মূলত আমাদের আজকে এই আয়োজন। আমরা আশা করি ছাত্রশিবির জুলাইকে যেভাবে ধারণ করে, বাংলাদেশের শহীদ পরিবারকে যেভাবে ধারণ করে, তাদের সেই চেতনাকে আমরা বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ পুনর্নির্মাণ করব।’

এস