বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। একই সঙ্গে প্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দলীয়করণ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনেও দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতি নির্বাচিত করছেন। এখানে স্বাধীনভাবে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। সরকারই প্রার্থী ও ফলাফল নির্ধারণ করে দিচ্ছে। ফলে তারা গণতন্ত্রের পক্ষে আছে বলে আমরা মনে করি না।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার কথা ছিল, সেদিকেও দেশ এগোতে পারছে না।
তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক অবস্থান নেওয়া এবং জনগণকে একটি বার্তা দেওয়ার জন্যই এই নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল।’
নাহিদ ইসলাম জানান, সরকার সংস্কার না করলেও বিরোধীদল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে। এর মাধ্যমে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জনগণের মধ্যে আরও সচেতনতা তৈরি করাই তাদের লক্ষ্য।
এস