বুধবার (১৯ আগস্ট) দিনগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বিদায় জানান।
পোস্টে মির্জা ফখরুল লেখেন, ‘প্রিয় নেতৃবৃন্দ, আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি।’
এর আগে বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠকে বিদায়ী বক্তব্য দেন মির্জা ফখরুল। এ সময় আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি।
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের সংসদ সদস্যদের কাছে দোয়া চান মির্জা ফখরুল। একই সঙ্গে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
দলের মহাসচিবের দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে রয়েছেন মির্জা ফখরুল। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এনএইচ