সোমবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে বলা হয়, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। জামায়াতে ইসলামীর সিনিয়র নেতাদের অনুরোধের প্রেক্ষিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার কর্মসূচিও আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন।

উল্লেখ্য, জামায়াতের সহকারী সেক্রেটারি এটিএম আযহারুল ইসলামের মুক্তির দাবিতে গত ২১ ফেব্রুয়ারি দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। এর আগে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এক ফেসবুক স্ট্যাটাসে স্বেচ্ছায় গ্রেফতারের ঘোষণা দিয়েছিলেন।

প্রেসবিজ্ঞপ্তি