বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে এ মতামত জমা দেয় দলটি।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজের কাছে এই মতামত জমা দেয় দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় তার সঙ্গে অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ওদিকে সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকেই আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিন আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি)। বিকাল ৩টায় আলোচনা শুরু হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের লক্ষ্যে ৬ কমিশনের দেয়া প্রতিবেদন নিয়ে আলোচনা করবে।

এফএইচ