বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, আজকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সংস্কারের কমিশনের ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, সংস্কারের বিষয়ে আমরা যে কয়েকটি ঐকমত্য হবো, সেটা বাস্তবায়ন করতে হবে। যেটায় ঐকমত্য হবো না, সেটাতে ভোটের মাধ্যমে যে সংসদ হবে, সেই সংসদ জনগণের ম্যান্ডেট নিয়ে তা বাস্তবায়ন করবে।

খসরু বলেন, দেশে ও দেশের বাহিরে সবার মধ্যে কাজ করছে কবে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে।

তিনি বলেন, গণতান্ত্রিক অর্ডার ব্যতীত কোনো প্রতিষ্ঠানই সাপোর্ট দিবে না। বৈদেশিকের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি রপ্তানিকারক দেশ হলো আমাদের ইউরোপীয় ইউনিয়ন। সেটা নিয়ে আমরা আরও কিভাবে কাজ করতে পারি। সেটা নিয়ে কথা হয়েছে।

এর আগে বেলা ১১টায় শুরু হওয়া বৈঠক চলে ঘণ্টাব্যাপী। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং পলিটিক্যাল সেক্রেটারি সিবাসতিয়ান রিগার ব্রাউন।

এমএম