ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।

দেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নির্ধারিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য জানানোর আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

চাঁদ দেখার সংবাদ জানাতে টেলিফোন নম্বরগুলো হলো—০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।

চাঁদ দেখার তথ্য পর্যালোচনা শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি পবিত্র ঈদে মিলাদুন্নবীর তারিখ সম্পর্কে সিদ্ধান্ত জানাবে।

এস