বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়ার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীনকে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুক ইসলামকে দেওয়া হয়েছে কুষ্টিয়ার দায়িত্ব। আর পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে পুলিশের আরও তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর বাইরে পৃথক একাধিক প্রজ্ঞাপনে পুলিশের অন্তত ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ফলে নতুন এসপি নিয়োগের পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন পর্যায়েও বড় ধরনের রদবদল করা হলো।

এস