শুধু পিএসজি নয়, লিগ পর্বেই কঠিন পরীক্ষার মুখে পড়েছে আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলগুলো।

শিরোপা ধরে রাখার মিশনে পিএসজি লিগ পর্বে ঘরের মাঠে আতিথ্য দেবে বার্সেলোনাকে। এ ছাড়া ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার মাঠে খেলতে হবে ফরাসি চ্যাম্পিয়নদের।

লিগ পর্বে পিএসজির বাকি প্রতিপক্ষ রোমা, গালতাসারাই, ভিয়ারিয়াল, স্লোভান ব্রাতিস্লাভা ও কোমো।

গত আসরের ফাইনালিস্ট আর্সেনালও পেয়েছে কঠিন সূচি। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে তারা। অন্যদিকে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও রয়েছে ম্যাচ।

আর্সেনালের অন্য প্রতিপক্ষ রিয়াল বেতিস, লিল, নাপোলি, সাবাহ ও স্লাভিয়া প্রাহা।

রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ লিগ পর্বে মুখোমুখি হবে ইন্টার মিলান ও আর্সেনালের মতো শক্তিশালী দলের। পাশাপাশি পিএসভি, রোমা, লাইপজিগ, শাখতার দোনেৎস্ক, এলএএসকে ও এইকে এথেন্সও রয়েছে তাদের সূচিতে।

রিয়ালকে আর্সেনালের মাঠে খেলতে যাওয়ার পাশাপাশি শাখতার দোনেৎস্কের বিপক্ষে ম্যাচটি খেলতে হবে লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে।

বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আর্সেনাল, অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল বেতিস, ম্যানচেস্টার ইউনাইটেড, বোডো/গ্লিমট, লিল, স্লাভিয়া প্রাহা ও ভাইকিং।

বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটি বাড়তি আকর্ষণ তৈরি করবে। দুই বছর পর চ্যাম্পিয়নস লিগে ফেরা ইংলিশ ক্লাবটির সঙ্গে বায়ার্নের লড়াই ফিরিয়ে আনবে ১৯৯৯ সালের ঐতিহাসিক ফাইনালের স্মৃতি।

লিভারপুল লিগ পর্বে খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলান, পোর্তো, ক্লাব ব্রুগ, ভিয়ারিয়াল, ফেনারবাচে, লেন্স ও এলএএসকের বিপক্ষে।

এর মধ্যে ইন্টার ও ফেনারবাচের মাঠে খেলতে হবে তাদের। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেবে অ্যানফিল্ড।

বার্সেলোনা ঘরের মাঠে খেলবে ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার বিপক্ষে। পিএসজির বিপক্ষে তাদের ম্যাচটি হবে অ্যাওয়ে।

কাতালান ক্লাবটির অন্য প্রতিপক্ষ স্পোর্টিং, ফেইনুর্ড, গালতাসারাই, কোমো ও সাবাহ।

ম্যানচেস্টার সিটির জন্যও লিগ পর্ব সহজ হচ্ছে না। পিএসজি ও বার্সেলোনার মতো দুই জায়ান্টের বিপক্ষে খেলতে হবে তাদের।

এ ছাড়া স্পোর্টিং সিপি, পোর্তো, নাপোলি, আরবি লাইপজিগ, এইকে এথেন্স ও লেন্স রয়েছে সিটির প্রতিপক্ষ তালিকায়।

এবার চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে অভিষেক হচ্ছে চারটি দলের—ইতালির কোমো, অস্ট্রিয়ার এলএএসকে, নরওয়ের ভাইকিং এবং আজারবাইজানের চ্যাম্পিয়ন সাবাহ।

কোমোকে খেলতে হবে পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা ও রিয়াল বেতিসের মতো দলের বিপক্ষে। অন্যদিকে সাবাহর প্রতিপক্ষ ডর্টমুন্ড, নাপোলি, স্লাভিয়া প্রাহা, আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড।

কীভাবে হবে লিগ পর্ব?

নতুন ফরম্যাটে ৩৬টি দল একটি লিগ টেবিলে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিটি দল খেলবে আটটি ম্যাচ—চারটি ঘরের মাঠে এবং চারটি প্রতিপক্ষের মাঠে।

চারটি ভিন্ন সিডিং পট থেকে প্রতিটি দলের জন্য দুটি করে প্রতিপক্ষ নির্ধারণ করা হয়েছে। একই দেশের দুটি দলকে একে অপরের মুখোমুখি না করার নিয়মও রাখা হয়েছে।

লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেবে।

৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো ফেব্রুয়ারিতে নকআউট প্লে-অফ খেলবে। সেখান থেকে আটটি দল শেষ ষোলোর বাকি জায়গাগুলো পূরণ করবে। আর ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা দলগুলো প্রতিযোগিতা থেকে বিদায় নেবে।

চ্যাম্পিয়নস লিগের ম্যাচের সূচি:

ম্যাচডে ১: ৮–১০ সেপ্টেম্বর

ম্যাচডে ২: ১৩–১৪ অক্টোবর

ম্যাচডে ৩: ২০–২১ অক্টোবর

ম্যাচডে ৪: ৩–৪ নভেম্বর

ম্যাচডে ৫: ২৪–২৫ নভেম্বর

ম্যাচডে ৬: ৮–৯ ডিসেম্বর

ম্যাচডে ৭: ১৯–২০ জানুয়ারি

ম্যাচডে ৮: ২৭ জানুয়ারি

নকআউট পর্ব:

প্লে-অফ: ১৬–১৭ ও ২৩–২৪ ফেব্রুয়ারি

শেষ ষোলো: ৯–১০ ও ১৬–১৭ মার্চ

কোয়ার্টার ফাইনাল: ৬–৭ ও ১৩–১৪ এপ্রিল

সেমিফাইনাল: ২৭–২৮ এপ্রিল ও ৪–৫ মে

ফাইনাল: ৫ জুন

পট-১-এর দলগুলোর পূর্ণ প্রতিপক্ষ

বায়ার্ন মিউনিখ:

আর্সেনাল (হোম), অ্যাটলেটিকো মাদ্রিদ (অ্যাওয়ে), রিয়াল বেতিস (হোম), ম্যানচেস্টার ইউনাইটেড (অ্যাওয়ে), বোডো/গ্লিমট (হোম), লিল (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাহা (হোম), ভাইকিং (অ্যাওয়ে)।

আর্সেনাল:

রিয়াল মাদ্রিদ (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), বরুসিয়া ডর্টমুন্ড (হোম), রিয়াল বেতিস (অ্যাওয়ে), লিল (হোম), নাপোলি (অ্যাওয়ে), সাবাহ (হোম), স্লাভিয়া প্রাহা (অ্যাওয়ে)।

লিভারপুল:

অ্যাটলেটিকো মাদ্রিদ (হোম), ইন্টার (অ্যাওয়ে), পোর্তো (হোম), ক্লাব ব্রুগ (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), ফেনারবাচে (অ্যাওয়ে), লেন্স (হোম), এলএএসকে (অ্যাওয়ে)।

পিএসজি:

বার্সেলোনা (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), রোমা (হোম), অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে), গালতাসারাই (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), স্লোভান ব্রাতিস্লাভা (হোম), কোমো (অ্যাওয়ে)।

অ্যাটলেটিকো মাদ্রিদ:

বায়ার্ন মিউনিখ (হোম), লিভারপুল (অ্যাওয়ে), ম্যানচেস্টার ইউনাইটেড (হোম), পিএসভ

এস