সিরিজ হার এড়াতে শুক্রবার (১৭ জুলাই) বুলাওয়েতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে টসে হেরে আগে ব্যাট করবে টাইগাররা। খেলা শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর এবার টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হবার শঙ্কায় বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে খাদের কিনারে। তবে সেখান থেকে বেড়িয়ে আসার শেষ সুযোগ আজ টাইগারদের।

সেই লক্ষ্যে এক পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। নাসুম আহমেদের জায়গায় ঢুকেছেন রিশাদ হোসেন।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

এস