পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে দিনিয়ে বলেন, "প্যারিস সেইন্ট জার্মেইতে ফিরতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। বিগত কয়েক বছরে ক্লাবটি যেভাবে নিজেদের বিকাশ ঘটিয়েছে তা আমাকে সত্যিই অভিভূত করেছে। আমি নতুন এই অধ্যায় শুরু করতে এবং দলের সেবায় নিজের সব অভিজ্ঞতা উজার করে দিতে মুখিয়ে আছি।"

দিনিয়ে প্রথমে লিল থেকে পিএসজিতে যোগ দেন। সেখান থেকে রোমায় ধারে খেলার পর তিনি স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনায় যোগ দেন, যেখানে বর্তমানে পিএসজির কোচের দায়িত্বে থাকা লুইস এনরিকে তাঁর কোচ ছিলেন। ২০১৮ সালে এভারটনে যোগ দিয়ে প্রিমিয়ার লিগে পাড়ি জমানো দিনিয়ে পরবর্তীতে চার মৌসুম কাটান অ্যাস্টন ভিলায়। গত মৌসুমে উনাই এমেরির অধীনে ভিলার হয়ে উয়েফা ইউরোপা লিগ জয়ের গৌরব অর্জন করেন তিনি।

ফ্রান্স জাতীয় দলের হয়ে ৬৪টি ম্যাচ খেলা এই অভিজ্ঞ লেফট-ব্যাক ২০২৬ ফিফা বিশ্বকাপে দারুণ পারফর্ম করে দলের একাদশে নিজের স্থান নিশ্চিত করেছিলেন। চলতি গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ম্যাসনেস আক্লিওচে এবং তৃতীয় পছন্দের গোলরক্ষক আলেসান্দ্রো লংগোনির পর পিএসজির তৃতীয় বড় সাইনিং হলেন তিনি।

আগমী বুধবার স্যালজবুর্গে অনুষ্ঠিত হতে যাওয়া উয়েফা সুপার কাপের ম্যাচে নিজের সাবেক ক্লাব অ্যাস্টন ভিলার বিপক্ষেই পিএসজির জার্সিতে নতুন করে অভিষেক হতে পারে দিনিয়ে। তবে দীর্ঘমেয়াদে মূল লেফট-ব্যাক নুনো মেন্দেসের ব্যাকআপ হিসেবেই তিনি ভূমিকা পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।

এমএম